মায়ের অভিযোগে অভিযান, নিজের বাড়িতে আগুন দিয়ে জেলে যুবক!

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে মাছুম শেখ (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন

2026-09-10T16:10:30+00:00
2026-09-10T16:10:30+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মায়ের অভিযোগে অভিযান, নিজের বাড়িতে আগুন দিয়ে জেলে যুবক!
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে মাছুম শেখ (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় মাছুম শেখ নিজের বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ ওঠে। পরে তার মা প্রশাসনের কাছে বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি যাচাই করতে সেখানে অভিযান পরিচালনা করে প্রশাসন।

অভিযানের পর মাছুম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়। পরে মামলার শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: