স্কুলে ঢুকল ছাগল, খোয়ারে দেওয়ায় প্রধান শিক্ষককে হুমকি!

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যালয়ে ছাগল ঢোকাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লিটন

2026-09-10T15:39:16+00:00
2026-09-10T15:39:16+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্কুলে ঢুকল ছাগল, খোয়ারে দেওয়ায় প্রধান শিক্ষককে হুমকি!
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম 
ফাইল ছবি
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যালয়ে ছাগল ঢোকাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লিটন শেখ নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা ইএসপি ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত লিটন শেখ গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সুতার জানান, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ক্লাস চলাকালে কয়েকটি ছাগল বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। ছাগলগুলো প্রায়ই বিদ্যালয়ে ঢুকে মলমূত্র ত্যাগ করায় পরিবেশ নষ্ট হয়। ওইদিন শিক্ষার্থীরা ছাগলগুলো বিদ্যালয়ের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে শিক্ষার্থীরা ছাগলগুলো স্থানীয় ফুলতলা এলাকার একটি খোয়ারে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য বিএনপির স্থানীয় নেতাদের জানানো হয়। উভয় পক্ষকে নিয়ে সমাধানের উদ্যোগও নেওয়া হয়।

প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, ঘটনার দিন রাতে লিটন শেখ তাকে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

তবে অভিযোগ অস্বীকার করে লিটন শেখ বলেন, বিদ্যালয়টি তার বাড়ির পাশে হওয়ায় তার পালিত পাঁচটি ছাগল অসাবধানতাবশত বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। পরে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ছাগলগুলো প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটি খোয়ারে দিয়ে আসে। পরে তিনি সেখান থেকে ছাগলগুলো ছাড়িয়ে নিয়ে আসেন।

লিটনের দাবি, বিদ্যালয় চলাকালে দপ্তরির মাধ্যমে ছাগলগুলো বাইরে বের করে দেওয়া যেত। কিন্তু তা না করে শিক্ষার্থীদের দিয়ে দূরে নিয়ে যাওয়ায় তাদের পড়াশোনার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি উল্টো তাকে শাসিয়েছেন বলেও দাবি করেন লিটন শেখ।

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, স্কুলে ছাগল ঢোকাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় দুই পক্ষকে ডাকা হয়েছে। তাদের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিএনপির নাম ভাঙিয়ে কেউ প্রভাব বিস্তার করার সুযোগ পাবে না।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: