হঠাৎ আগুন মহাখালীতে, আকাশজুড়ে কালো ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মহাখালীতে একটি পুরনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ

2026-09-10T11:44:33+00:00
2026-09-10T11:44:33+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হঠাৎ আগুন মহাখালীতে, আকাশজুড়ে কালো ধোঁয়া
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মহাখালীতে একটি পুরনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো অফিসসংলগ্ন এলাকায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়। আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী আরও ইউনিট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকায় একটি পুরনো ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুনের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আরও কিছু সময় লাগবে।

অগ্নিকাণ্ডের পর ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ার কুণ্ডলী আশপাশের এলাকা ছাড়িয়ে দূর থেকেও দৃশ্যমান হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, ভবনটির ভেতরে কেউ ছিলেন কি না কিংবা অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তাৎক্ষণিকভাবে এসব তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: