ফিরে এলো আশি-নব্বই! পুরোনো দিনের লুকে নজর কাড়লেন দেশের তারকারা

বিনোদন ডেস্ক

বিনোদন

আশি ও নব্বইয়ের দশক মানেই নস্টালজিয়া, পুরোনো দিনের ফ্যাশন আর তারকাদের ভিন্নধর্মী সাজ। সেই সময়ের আমেজ এবার যেন নতুন করে

2026-09-09T17:36:13+00:00
2026-09-09T17:36:13+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
ফিরে এলো আশি-নব্বই! পুরোনো দিনের লুকে নজর কাড়লেন দেশের তারকারা
বিনোদন ডেস্ক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
আশি ও নব্বইয়ের দশক মানেই নস্টালজিয়া, পুরোনো দিনের ফ্যাশন আর তারকাদের ভিন্নধর্মী সাজ। সেই সময়ের আমেজ এবার যেন নতুন করে ফিরেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশের জনপ্রিয় তারকারা আশি-নব্বইয়ের দশকের পোশাক, চুলের স্টাইল ও সাজসজ্জায় নিজেদের ছবি প্রকাশ করে মাতাচ্ছেন নেটদুনিয়া।

কেউ পুরোনো দিনের নায়ক-নায়িকার আদলে নিজেকে সাজিয়েছেন, আবার কেউ সেই সময়ের ফ্যাশনকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরেছেন। তারকাদের এসব রেট্রো লুক নজর কেড়েছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ঘিরে চলছে প্রশংসা ও নানা আলোচনা।

পূর্ণিমা
নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের রেট্রো লুকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’

অপূর্ব
আশির দশকের আবহে বাইকে বসা অবস্থায় দেখা গেছে অভিনেতা অপূর্বকে। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’

ভাবনা
রেট্রো সাজে নিজেকে হাজির করেছেন অভিনেত্রী ভাবনাও। আশির দশকের লুকে ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’

তৌসিফ মাহবুব
অভিনেতা তৌসিফ মাহবুবের ছবিতেও ফুটে উঠেছে পুরোনো দিনের আবহ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

পূজা চেরী
রেট্রো ট্রেন্ডে যোগ দিয়েছেন অভিনেত্রী পূজা চেরীও। আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত ক্যাপশনে লিখেছেন, ‘করলাম আরকি।’

সাফা কবির
‘চা গরম’ সিনেমায় ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে আশির দশকের লুকে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তার সাজ ও ছবির আবহে যোগ করা হয়েছে পুরোনো দিনের ছোঁয়া।

তমা মির্জা
রেট্রো ট্রেন্ডে নিজের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী তমা মির্জাও। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ট্রেন্ড ফলো করলাম।’

মাসুমা রহমান নাবিলা
আশি ও নব্বইয়ের দশকের লুকে নিজেকে উপস্থাপন করেছেন মাসুমা রহমান নাবিলাও। তার ছবিও নজর কেড়েছে ভক্তদের।

সব মিলিয়ে, তারকাদের এই রেট্রো আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে নস্টালজিয়ার আবহ। পুরোনো দিনের ফ্যাশন ও সাজে প্রিয় তারকাদের দেখে অনেক ভক্তই ফিরে যাচ্ছেন আশি-নব্বইয়ের স্মৃতিময় সময়ে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: