ভেনিসে প্রাডার আয়োজনে সুনেরাহর নজরকাড়া কালো গাউন

বিনোদন ডেস্ক

বিনোদন

ভেনিস চলচ্চিত্র উৎসব ঘিরে তারকাদের ফ্যাশন আয়োজনেও থাকছে বাড়তি আকর্ষণ। সেই আয়োজনে এবার নজর কেড়েছেন বাংলাদেশের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

2026-09-08T20:42:39+00:00
2026-09-08T20:42:39+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
ভেনিসে প্রাডার আয়োজনে সুনেরাহর নজরকাড়া কালো গাউন
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ভেনিস চলচ্চিত্র উৎসব ঘিরে তারকাদের ফ্যাশন আয়োজনেও থাকছে বাড়তি আকর্ষণ। সেই আয়োজনে এবার নজর কেড়েছেন বাংলাদেশের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ভেনিসে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড প্রাডার ককটেল ইভেন্টে তাঁর উপস্থিতি ছিল বেশ আলোচিত।

আন্তর্জাতিক এই আয়োজনে সুনেরাহ পরেছিলেন দেশীয় ডিজাইনার আসমা সুলতানার তৈরি বিলাসবহুল লেবেল ‘জোয়ান অ্যাশ’-এর কালো গাউন। গাউনটির নকশায় ছিল আধুনিকতা, আভিজাত্য ও সাহসী ফ্যাশন স্টেটমেন্টের সমন্বয়।

স্ট্র্যাপলেস করসেট-স্টাইলের বডিসের সঙ্গে গাউনটিতে ছিল শিয়ার কাপড়ের ব্যবহার। রূপালি কারুকাজে সাজানো বডিসের নিচে ফুটে উঠেছে পেপলাম ওয়েস্টের নকশা। শরীরের গড়নের সঙ্গে মানানসই ফিটিং এবং মারমেইড কাট গাউনটিকে দিয়েছে আরও আকর্ষণীয় আবহ।

সুনেরাহর সাজেও ছিল পরিমিত আভিজাত্যের ছাপ। জেন-জি প্রজন্মের জনপ্রিয় পনিটেইল স্টাইলে চুল বেঁধেছিলেন তিনি। সামনের অংশে ছিল হালকা পাফ। কানে পরেছিলেন পার্ল ড্রপ দুল, যা পুরো লুকটিতে যোগ করেছে কোমলতার ছোঁয়া।

কালো গাউনের সঙ্গে সুনেরাহর উপস্থিতি ছিল আত্মবিশ্বাসী ও স্বতন্ত্র। বোল্ড ডিজাইনের পোশাক হলেও সাজসজ্জায় অতিরিক্ত কিছু যোগ না করে পোশাককেই প্রাধান্য দিয়েছেন তিনি।

প্রাডার ককটেল ইভেন্টে শুধু ফ্যাশনেই নয়, শিল্প ও সংস্কৃতির আবহেও সময় কাটিয়েছেন সুনেরাহ। আর্ট, ক্র্যাফট ও ফ্যাশনপ্রেমী মানুষের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতাকে উপভোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

ভেনিসের আন্তর্জাতিক মঞ্চে দেশীয় ডিজাইনারের পোশাকে সুনেরাহর এই উপস্থিতি বাংলাদেশের ফ্যাশন ও ডিজাইনের জন্যও আলাদা গুরুত্ব বহন করছে। দেশি নকশা আন্তর্জাতিক তারকার উপস্থিতির মাধ্যমে নতুন করে নজরে এসেছে বিশ্ব ফ্যাশন অঙ্গনের।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: