‘যৌনকর্ম এক ধরনের সমাজসেবা’: পুনম পান্ডে

বিনোদন ডেস্ক

বিনোদন

বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকা ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পান্ডে এবার যৌনকর্মকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়ে

2026-09-08T16:02:17+00:00
2026-09-08T16:02:17+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
‘যৌনকর্ম এক ধরনের সমাজসেবা’: পুনম পান্ডে
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ পিএম 
সংগৃহীত ছবি
বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকা ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পান্ডে এবার যৌনকর্মকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

সম্প্রতি এক পডকাস্টে নারীদের বিরুদ্ধে সহিংসতা কমানোর উপায় নিয়ে কথা বলতে গিয়ে পুনম বলেন, যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনা হলে কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে।

অভিনেত্রীর দাবি, বর্তমানে অনেক পুরুষ মানসিক চাপে রয়েছেন। তার মতে, যৌনকর্ম বৈধ ও নিয়ন্ত্রিত হলে এর মাধ্যমে সমাজে কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে।

নিজের খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা পাপ মনে করেন না। বরং কেউ সারাদিনের ব্যস্ততার পর তার ভিডিও দেখে মানসিক স্বস্তি পেলে সেটিকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে দেখেন তিনি।

সমালোচকদের নিয়েও মন্তব্য করেন পুনম। তার দাবি, যারা প্রকাশ্যে তার কাজের সমালোচনা করেন, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে তার ভিডিও দেখেন। তবে মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি বিশেষভাবে উদ্বিগ্ন নন।

পুনমের মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ এটিকে আলোচনায় থাকার কৌশল হিসেবে দেখছেন।

এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: