শিশুকে কোলে নিয়ে পরীমনির ছবি, দত্তক নিয়ে উঠছে প্রশ্ন

বিনোদন ডেস্ক

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে

2026-09-07T16:28:38+00:00
2026-09-07T16:28:38+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
বিনোদন
শিশুকে কোলে নিয়ে পরীমনির ছবি, দত্তক নিয়ে উঠছে প্রশ্ন
বিনোদন ডেস্ক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিশু কোলে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেন তিনি।

ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান।’ এরপর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের প্রশ্ন, তবে কি এবারও একটি শিশুকে দত্তক নিয়েছেন এই অভিনেত্রী?

ছবির মন্তব্যের ঘরে এক ভক্ত জানতে চান, শিশুটি ছেলে নাকি মেয়ে। জবাবে পরীমনি লিখেছেন, ‘ছেলে।’

এরপর আরেক ভক্ত জানতে চান, ভবিষ্যতে তিনি আরও কত সন্তান নেবেন। এর উত্তরে অভিনেত্রী লেখেন, ‘৯৭ ইনশাআল্লাহ।’ তাঁর এই মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া।

শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার বিষয়টি অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় শিশুদের সঙ্গে নিজের সময় কাটানোর ছবি ও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

প্রায় দুই বছর আগে কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেওয়ার খবর জানিয়েছিলেন পরীমনি। এবার নতুন ছবিতে শিশুকে কোলে দেখে অনেকেই ধারণা করছেন, মেয়ের পর এবার হয়তো পুত্রসন্তান দত্তক নিয়েছেন তিনি।

তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। নবজাতককে নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি পরীমনি। এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছেও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই অভিনেত্রী।

ফলে শিশুটিকে ঘিরে পরীমনির নতুন পোস্টের রহস্য আপাতত রয়েই গেছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: