বিদেশে বাঁধনের ওপর হামলা, যা বললেন সাফা কবির

বিনোদন ডেস্ক

বিনোদন

ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী সাফা কবির। ঘটনাটিকে ‘মর্মান্তিক, ক্ষুব্ধ ও লজ্জাজনক’

2026-09-08T15:29:24+00:00
2026-09-08T15:29:24+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
বিদেশে বাঁধনের ওপর হামলা, যা বললেন সাফা কবির
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম 
সংগৃহীত ছবি
ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী সাফা কবির। ঘটনাটিকে ‘মর্মান্তিক, ক্ষুব্ধ ও লজ্জাজনক’ উল্লেখ করে বাঁধন ও তাঁর পরিবারের প্রতি সংহতি জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাফা কবির বলেন, বিদেশের কোনো চলচ্চিত্র উৎসবে একজন শিল্পী যখন নিজের কাজ ও দেশের প্রতিনিধিত্ব করতে যান, তখন তাঁর প্রাপ্য সম্মান ও নিরাপত্তা। অপমান, হয়রানি কিংবা আতঙ্কের মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়।

বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সাফা বলেন, কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়।

দেশের শিল্পীদের রাজনীতির টানাপোড়েনে জড়িয়ে পড়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, শিল্পীরা সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন—এটাই তাঁদের স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠস্বরের জন্য বারবার কেন তাঁদের মূল্য দিতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সাফা আরও বলেন, কয়েকজনের আচরণের কারণে বিদেশে পুরো বাংলাদেশের মানুষকে নেতিবাচকভাবে দেখার পরিস্থিতি তৈরি হওয়া দুঃখজনক। কিছু মানুষের কর্মকাণ্ডের দায় কেন পুরো দেশের সাধারণ মানুষকে বহন করতে হবে—এমন প্রশ্নও রাখেন তিনি।

বাঁধনের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সাফা কবির বলেন, তিনি চান এই ঘটনার ন্যায়বিচার হোক। একই সঙ্গে কয়েক দিনের আলোচনা-সমালোচনার পর ঘটনাটি যেন হারিয়ে না যায়, সেই আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

সবশেষে সাফা বলেন, একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতার বিষয়টি শুধু ব্যক্তিগত কোনো বিষয় নয়; এর সঙ্গে সমাজ, দেশ ও জাতীয় পরিচয়ের প্রশ্নও জড়িত। কোনো শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয়।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: