বাঁধনের সঙ্গে ফারিয়া, জন্মদিনেই মিলল নতুন সিনেমার সুখবর

বিনোদন ডেস্ক

বিনোদন

জন্মদিনের আনন্দের মধ্যেই নতুন সিনেমার খবর পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে এবার একই সিনেমায় অভিনয়

2026-09-09T15:37:14+00:00
2026-09-09T15:37:14+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
বিনোদন
বাঁধনের সঙ্গে ফারিয়া, জন্মদিনেই মিলল নতুন সিনেমার সুখবর
বিনোদন ডেস্ক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
জন্মদিনের আনন্দের মধ্যেই নতুন সিনেমার খবর পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে এবার একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ‘লজ্জা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন। এর গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

গত ৮ সেপ্টেম্বর ছিল নুসরাত ফারিয়ার জন্মদিন। ৩১ বছরে পা দেওয়ার দিনেই সন্ধ্যায় জানা যায়, নতুন এই সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী।

এর আগে গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিনেমাটির শুটিং আগামী ২০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ‘লজ্জা’র। এরপর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি পাবে।

আবদুল আজিজ জানিয়েছেন, ‘লজ্জা’ নির্মিত হচ্ছে সমাজসচেতনতামূলক একটি গল্পকে কেন্দ্র করে। তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।

এদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে আরও একটি কাজ। মেহেদী হাসানের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিংও প্রায় শেষ। একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। সেটি শেষ হলেই পুরো শুটিং সম্পন্ন হবে। আগামী অক্টোবর মাসে আইস্ক্রিনে ‘লাপাত্তা’ মুক্তির কথা রয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: