শেখ হাসিনার মৃত্যু এ দেশে হবে না: সারজিস আলম

বরগুনা জেলা প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া

2026-09-08T16:23:13+00:00
2026-09-08T16:23:13+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
শেখ হাসিনার মৃত্যু এ দেশে হবে না: সারজিস আলম
বরগুনা জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দেশ ছেড়েছেন। তিনি আর কখনো দেশে ফিরতে পারবেন না এবং তার মৃত্যু এ দেশে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনায় জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন সারজিস আলম।

দিনব্যাপী কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে বেলা ১টার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় নেতারা।

এ সময় বিএনপিকে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ থেকে বিরত থাকার আহ্বান জানান এনসিপি নেতারা।

শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, অপরাধীদের পদ-পদবি বিবেচনা করে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হতে পারে। কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, ওই ঘটনায় বিএনপির কোনো ভূমিকা না থাকলেও হামলাকারীদের বিচারের ক্ষেত্রে সরকারের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করে সারজিস আলম বলেন, সংকট উত্তরণে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সারজিস আলম। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলটি পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, সনদ বাস্তবায়নে বিলম্ব হলে বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: