মদন ভূমি অফিসে রান্নার আয়োজন, উঠেছে নানা প্রশ্ন

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদন উপজেলা ভূমি অফিসে সরকারি কাজের পাশাপাশি ব্যক্তিগত রান্না-বান্নার আয়োজন করার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে।স্থানীয়দের

2026-09-07T16:20:39+00:00
2026-09-07T16:20:39+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মদন ভূমি অফিসে রান্নার আয়োজন, উঠেছে নানা প্রশ্ন
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মদন উপজেলা ভূমি অফিসে সরকারি কাজের পাশাপাশি ব্যক্তিগত রান্না-বান্নার আয়োজন করার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে অফিসের একটি কক্ষে ব্যক্তিগত গৃহস্থালির রান্নার আয়োজন করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে সরেজমিনে উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের অফিসকক্ষের পাশের একটি কক্ষে একজন তরুণী রান্না-বান্নার বিভিন্ন সামগ্রী প্রস্তুত করছেন।

পরিচয় জানতে চাইলে ওই তরুণী নিজেকে সুইটি আক্তার ফারিয়া বলে পরিচয় দেন। তিনি জানান, প্রায় আড়াই বছর ধরে সহকারী কমিশনার শাওলিন নাহারের গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন।

বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি। আপনার যা জানার অফিসে এসে জেনে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি অফিসে এ ধরনের কাজ আইনত গ্রহণযোগ্য নয়। বিষয়টি ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানাব।

এদিকে ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ভূমি সংক্রান্ত কাজে এসে সরকারি অফিসের ভেতরে ব্যক্তিগত রান্নার আয়োজন দেখা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

উপজেলা ভূমি অফিসে সাধারণ মানুষকে খারিজ, নামজারি ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা দেওয়া হয়। ফলে সরকারি সেবাদানের জায়গায় ব্যক্তিগত কাজে অফিসের কক্ষ ব্যবহারের অভিযোগটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

তবে অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: