মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন

নড়াইল সংবাদদাতা

সারাদেশ

নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৩) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা

2026-09-07T15:45:38+00:00
2026-09-07T15:45:38+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় শিক্ষকের যাবজ্জীবন
নড়াইল সংবাদদাতা
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম 
রায়ের পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।
নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৩) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১০ জুলাই মেরাজ আলী ওই মাদ্রাসাছাত্রকে নিজের কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে প্রায় দুই মাস ধরে বিভিন্ন সময়ে তিনি শিশুটিকে একাধিকবার বলাৎকার করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। পরে পুলিশ মেরাজ আলীকে গ্রেপ্তার দেখায়।

মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোমবার মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: