দুটি বিলের বিরোধিতা, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদে দুটি বিলের বিরোধিতা করে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা

2026-09-06T20:47:41+00:00
2026-09-06T20:47:41+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
দুটি বিলের বিরোধিতা, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে দুটি বিলের বিরোধিতা করে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

সংসদ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে চলমান অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে আলোচনা হয়।

বিরোধীদলের সংসদ সদস্যরা এ দুটি বিলের বিভিন্ন বিষয়ে আপত্তি ও বিরোধিতা জানান। পরে তারা সম্মিলিতভাবে অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

ওয়াকআউটের আগে বিল দুটি নিয়ে বিরোধীদলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়। তবে কোন কোন ধারায় তাদের আপত্তি রয়েছে, তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানা যায়নি।

ওয়াকআউটের ফলে অধিবেশন কক্ষে কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। পরে সংসদের কার্যক্রম নিয়ম অনুযায়ী এগিয়ে নেওয়া হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: