মেসি যুগের অবসান, নতুন অধিনায়ক নিয়ে জল্পনা

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল মেসির যুগ শেষ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্ব কার হাতে উঠবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ ১৫

2026-09-06T13:26:11+00:00
2026-09-06T13:26:11+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মেসি যুগের অবসান, নতুন অধিনায়ক নিয়ে জল্পনা
ক্রীড়া ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬ পিএম 
মেসি যুগের অবসান, নতুন অধিনায়ক নিয়ে জল্পনা

লিওনেল মেসির যুগ শেষ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্ব কার হাতে উঠবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় আলবিসেলেস্তেদের অধিনায়কত্ব করা মেসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ক্রিস্টিয়ান রোমেরো। তবে এমিলিয়ানো মার্তিনেজ ও লাওতারো মার্তিনেজও রয়েছেন সম্ভাব্য অধিনায়কের তালিকায়।

২৭ বছর বয়সী রোমেরো দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য। কোচ লিওনেল স্কালোনির আস্থাভাজন এই ডিফেন্ডারের ক্লাব ফুটবলেও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। নিকোলাস ওতামেন্দি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর স্কোয়াডের অভিজ্ঞ খেলোয়াড়দের একজনও তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে রোমেরো এগিয়ে। আর্জেন্টাইন রেডিও ‘রেডিও মিত্রে’র দাবি, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও তাঁকে অধিনায়ক করার বিষয়ে আগ্রহী। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রোমেরোর অন্যতম প্রতিদ্বন্দ্বী এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই গোলরক্ষক বড় ম্যাচে তাঁর পারফরম্যান্স ও নেতৃত্বের সামর্থ্যের জন্য পরিচিত। বর্তমানে ইংলিশ ক্লাব চেলসিতে খেলছেন তিনি।

অন্যদিকে নেতৃত্বের আলোচনায় আছেন লাওতারো মার্তিনেজও। ইন্টার মিলানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতীয় দলেও দীর্ঘদিন ধরে মেসির সঙ্গে খেলেছেন এই ফরোয়ার্ড।

নতুন অধিনায়ক বাছাইয়ে কোচ স্কালোনির সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচ রয়েছে। ওই ম্যাচগুলোর জন্য দল ঘোষণার সময়ই মেসির পর নতুন অধিনায়ক সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: