যে বয়সে খেলনা নিয়ে ব্যস্ত, সেই বয়সেই বিশ্বরেকর্ড এলেনার!

ক্রীড়া ডেস্ক

খেলা

যে বয়সে দাবার নামই হয়তো ঠিকমতো জানার কথা নয়, সেই বয়সেই বিশ্বরেকর্ড! খেলনা নিয়ে ছুটে বেড়ানোর বয়সে দাবার বোর্ডে এমন

2026-09-03T16:12:30+00:00
2026-09-03T16:12:30+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
যে বয়সে খেলনা নিয়ে ব্যস্ত, সেই বয়সেই বিশ্বরেকর্ড এলেনার!
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২ পিএম 
ভারতের ওড়িশার মাদার্স পাবলিক স্কুলে ব্লিটজ ফিদে রেটিং ওপেন দাবা চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করেই বিশ্বরেকর্ড গড়েছে এলেনা মিশ্রা।
যে বয়সে দাবার নামই হয়তো ঠিকমতো জানার কথা নয়, সেই বয়সেই বিশ্বরেকর্ড! খেলনা নিয়ে ছুটে বেড়ানোর বয়সে দাবার বোর্ডে এমন কীর্তি গড়েছে ভারতের ওড়িশার খুদে এলেনা মিশ্রা, যা আগে কোনো নারী খেলোয়াড় করতে পারেননি। মাত্র চার বছর পাঁচ মাস ১৬ দিন বয়সে আনুষ্ঠানিক ফিদে রেটিং পেয়ে দাবার ইতিহাসে নিজের নাম লিখিয়েছে এই বিস্ময়বালিকা।

সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিদে রেটিং অর্জন করে বিশ্বরেকর্ড গড়েছে সে।

সম্প্রতি ওড়িশার মাদার্স পাবলিক স্কুলে আয়োজিত ব্লিটজ ফিদে রেটিং ওপেন দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেয় এলেনা। টুর্নামেন্টে অংশগ্রহণের পর আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) তাকে আনুষ্ঠানিকভাবে ১৪৩২ ব্লিটজ রেটিং দিয়েছে।

ফিদে প্রকাশিত সেপ্টেম্বর ২০২৬ রেটিং অনুযায়ী, এলেনার ব্লিটজ রেটিং ১৪৩২। মাত্র চার বছর পাঁচ মাস ১৬ দিন বয়সে এই রেটিং অর্জন করে সে সর্বকনিষ্ঠ নারী দাবাড়ু হিসেবে নতুন নজির গড়েছে।

এর আগে এত কম বয়সে কোনো নারী খেলোয়াড় আনুষ্ঠানিক ফিদে রেটিং অর্জন করতে পারেনি।

যে বয়সে শিশুরা সাধারণত খেলাধুলা আর ছোটাছুটিতে ব্যস্ত থাকে, সেই বয়সেই দাবার বোর্ডে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে এলেনা।

ওড়িশার এই খুদে দাবাড়ুর কৃতিত্ব ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা তাকে অভিনন্দন জানিয়ে বলছেন, এত অল্প বয়সে আন্তর্জাতিক রেটিং অর্জন সত্যিই বিরল ঘটনা।

ফিদের সেপ্টেম্বর রেটিংয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বা তার পরে জন্ম নেওয়া কোনো খেলোয়াড় এর আগে এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি। ফলে এলেনার এই অর্জন শুধু নারী দাবাড়ুদের মধ্যেই নয়, তার বয়সী খেলোয়াড়দের ক্ষেত্রেও বিশেষ এক মাইলফলক হয়ে থাকল।

দাবার বোর্ডে এলেনার এই অভাবনীয় শুরু ভবিষ্যতে তাকে আরও বড় মঞ্চে নিয়ে যায় কি না, এখন সেটিই দেখার বিষয়।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: