১০ বছর পর সিপিএলে মিরাজ, এবার ক্যারিবীয় মঞ্চে ঝড় তোলার পালা!

ক্রীড়া ডেস্ক

খেলা

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। ২০১৭ সালে দল পেলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ম্যাচ খেলার সুযোগ

2026-09-05T15:43:02+00:00
2026-09-05T15:43:02+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
১০ বছর পর সিপিএলে মিরাজ, এবার ক্যারিবীয় মঞ্চে ঝড় তোলার পালা!
ক্রীড়া ডেস্ক
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। ২০১৭ সালে দল পেলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের। প্রায় এক দশক পর এবার ক্যারিবীয় টি-টোয়েন্টি আসরে মাঠে নামার অপেক্ষায় তিনি।

শনিবার গায়ানার উদ্দেশে দেশ ছেড়েছেন মিরাজ। নতুন এই অভিযানে বেশ উচ্ছ্বসিত জাতীয় দলের এই তারকা। দেশ ছাড়ার আগে বিমানে বসেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নিজের নতুন মিশনের কথা জানিয়েছেন তিনি।

পোস্টে মিরাজ লিখেছেন, ‘নতুন চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবীয় যাত্রা শুরু করতে প্রস্তুত।’

এর আগে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএলে দল পেয়েছিলেন মিরাজ। তবে সেবার একটি ম্যাচেও একাদশে জায়গা হয়নি তার। ফলে এবারই প্রথমবারের মতো বিশ্বের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটিতে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

এবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে যোগ দিয়েছেন মিরাজ। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে নবী জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ায় তার পরিবর্তে মিরাজকে দলে নেওয়া হয়েছে।

গ্রুপ পর্বে এখনো কয়েকটি ম্যাচ বাকি থাকায় সিপিএলে নিজেকে মেলে ধরার যথেষ্ট সুযোগ পাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

মিরাজ যোগ দেওয়ার আগেই অবশ্য দারুণ ছন্দে রয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। শনিবার জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে দলটি। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে পূর্ণ সাফল্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গতবারের রানার্সআপরা এবারও শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: