এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ, দলে ফিরলেন সাইফ হাসান

ক্রীড়া ডেস্ক

খেলা

আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অভিজ্ঞতা ও

2026-09-02T20:49:46+00:00
2026-09-02T20:49:46+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ, দলে ফিরলেন সাইফ হাসান
ক্রীড়া ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রেখে অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাসকে। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন তাওহীদ হৃদয়।

২০তম এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। র‌্যাঙ্কিংয়ের সুবাদে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।

আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে লিটনরা।

ঘোষিত দলে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। দীর্ঘদিন পর জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফ হাসানও জায়গা পেয়েছেন এ স্কোয়াডে।

ব্যাটিং লাইনআপে লিটন-তানজিদের পাশাপাশি রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও ইয়াসির আলী চৌধুরী। অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদকে।

পেস আক্রমণে দায়িত্ব সামলাবেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে একঝাঁক তরুণের সমন্বয়ে গড়া এই দল নিয়ে এশিয়ান গেমসে ভালো ফলের প্রত্যাশা করছে বাংলাদেশ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: