অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন রোহিত, লর্ডসে ১৩৮-এ বদলে গেল সব!

ক্রীড়া ডেস্ক

খেলা

লর্ডসের মাঠে ব্যাট হাতে ১৩৮ রানের ঝড় তুলেছিলেন রোহিত শর্মা। কিন্তু সেই ইনিংসের আগে নাকি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ

2026-09-03T15:39:43+00:00
2026-09-03T15:39:43+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন রোহিত, লর্ডসে ১৩৮-এ বদলে গেল সব!
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম 
রোহিত শর্মা
লর্ডসের মাঠে ব্যাট হাতে ১৩৮ রানের ঝড় তুলেছিলেন রোহিত শর্মা। কিন্তু সেই ইনিংসের আগে নাকি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে লর্ডসের ওয়ানডেকেই ধরে নেওয়া হয়েছিল! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে।

ভারতীয় ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রে রোহিতের ভবিষ্যৎ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তাকে রাখা হবে কি না, তা নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক তখনই জানা গেল—ইংল্যান্ড সফরের সময় নির্বাচকদের পক্ষ থেকে রোহিতকে অবসরের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

পিটিআইয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে নির্বাচক কমিটির এক সদস্য রোহিতকে জানান, তাকে বাদ দিয়ে সামনে এগোনোর পরিকল্পনা করছে নির্বাচক প্যানেল।

এমনকি লর্ডসে সিরিজের শেষ ম্যাচের পরই অবসর ঘোষণা করার বিষয়েও তাকে বলা হয়েছিল বলে দাবি করা হয়েছে। প্রধান নির্বাচক অজিত আগরকর সরাসরি এ কথা জানিয়েছিলেন কি না, তা অবশ্য প্রতিবেদনে বলা হয়নি।

ঘটনাটিতে রোহিত ক্ষুব্ধ হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নাকি পরিস্থিতি মেনে নিয়ে অবসর নিতে রাজিও হয়ে গিয়েছিলেন তিনি।

অবসর নিয়ে যখন এত আলোচনা, তখন লর্ডসের মাঠে ব্যাট হাতে যেন সব হিসাব পাল্টে দেন রোহিত।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যদিও তার অসাধারণ ব্যাটিং ভারতকে জয় এনে দিতে পারেনি, ইনিংসটি রোহিতের সামর্থ্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।

এর আগে রোহিতের অবসর নিয়ে চলা গুঞ্জনও নাকচ করেছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। ফলে লর্ডসের ম্যাচটিকে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ধরে নেওয়ার জল্পনা আর বাস্তবে রূপ নেয়নি।

তবে চমক এখানেই শেষ নয়। লর্ডসে দুর্দান্ত সেঞ্চুরি করলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতের জায়গা এখনো নিশ্চিত নয় বলে পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা। ভারতীয় ক্রিকেটের পরবর্তী ওয়ানডে পরিকল্পনায় তাকে রাখা হবে কি না, সেই সিদ্ধান্তই এখন বড় প্রশ্ন।

রোহিতের পাশাপাশি বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার ভবিষ্যৎ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও দলের পরিকল্পনা বিবেচনায় রোহিতের তুলনায় কোহলি ও জাদেজা কম চাপে রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

সব মিলিয়ে লর্ডসে রোহিতের ১৩৮ রান শুধু একটি দুর্দান্ত ইনিংসই নয়, তার আন্তর্জাতিক ক্যারিয়ারের গতিপথেও যেন নতুন মোড় এনে দিয়েছে। এখন দেখার বিষয়, এই ইনিংস তাকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে পারে কি না।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: