পলাশবাড়ীতে দাফনের প্রস্তুতির সময় ‘নড়েচড়ে উঠলেন’ মৃত ঘোষিত নারী, পথে মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় গোসল করাতে গিয়ে ‘মৃত’ ঘোষিত এক নারীর শরীর নড়ে ওঠার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

2026-09-04T17:00:33+00:00
2026-09-04T17:00:33+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পলাশবাড়ীতে দাফনের প্রস্তুতির সময় ‘নড়েচড়ে উঠলেন’ মৃত ঘোষিত নারী, পথে মৃত্যু
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম 
প্রতীকী ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় গোসল করাতে গিয়ে ‘মৃত’ ঘোষিত এক নারীর শরীর নড়ে ওঠার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে আবারও মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই নারী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী পৌরসভার মহেশপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী শাহিনুরের মৃত্যুর পর মরদেহ দাফনের প্রস্তুতি শুরু করেন স্বজনরা। এরই মধ্যে কবর খোঁড়ার কাজও শেষ পর্যায়ে ছিল। পরে গোসল করানোর সময় হঠাৎ তার শরীর নড়ে ওঠে বলে স্বজনরা দেখতে পান।

ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে জীবিত থাকার সম্ভাবনা রয়েছে মনে করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই, পথের প্রায় অর্ধেক যাওয়ার পর ওই নারী আবারও অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে মৃত্যুর আগে শরীরের স্বাভাবিক কোনো প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যুর পর শরীরের অনিচ্ছাকৃত নড়াচড়া বা পেশির প্রতিক্রিয়া ঘটতে পারে। নির্দিষ্ট চিকিৎসা পরীক্ষা ছাড়া ওই নারীর ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: