হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক সাঁড়াশি অভিযানে ‘ডেভিল হান্ট’সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বামৈ পূর্ব গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে মোতাব্বির হোসেন (২৪), ভাদিকারা গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল মিয়া (২১), ফুলবাড়িয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে নুর উদ্দিন, সিংহগ্রামের আনজব আলীর ছেলে আক্কাস মিয়া এবং ভাদিকারা গ্রামের তুলাই মিয়ার ছেলে সালাহউদ্দিন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লাখাই থানার উপপরিদর্শক আবু কাউছার, প্রণয় কুমার সরকার, মানিক সাহা, ময়নাল হোসেন খান ও বিপুল চন্দ্র দেবনাথ এবং এএসআই ওয়াসিম, অরবিন্দু ও গোপালসহ পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার মোতাব্বির হোসেন মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তাকে ‘ডেভিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্য চারজন বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।