অপশক্তির বিরুদ্ধে আমাদের পাশে থাকুন’—সনাতনীদের প্রতি আইনমন্ত্রীর কড়া আহ্বান

ঝিনাইদহ সংবাদদাতা

সারাদেশ

যেকোনো অশুভ ও অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশের সব

2026-09-04T15:11:55+00:00
2026-09-04T15:11:55+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অপশক্তির বিরুদ্ধে আমাদের পাশে থাকুন’—সনাতনীদের প্রতি আইনমন্ত্রীর কড়া আহ্বান
ঝিনাইদহ সংবাদদাতা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ পিএম 
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন আইনমন্ত্রী।
যেকোনো অশুভ ও অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশের সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত আনন্দ-উৎসব ও ধর্মীয় আয়োজনের সঙ্গে তিনি সংহতি প্রকাশ করছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের প্রতিটি মানুষ যাতে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন, সেটিই সরকারের প্রত্যাশা।

তিনি বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশ এবং ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তাঁর শিক্ষা ও আদর্শ থেকে অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা পাওয়া যায়।

আইনমন্ত্রী বলেন, যেকোনো অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যখন সংগ্রাম করা হবে, তখন সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবেন—এমন প্রত্যাশা রয়েছে।

আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন আইনমন্ত্রী। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: