ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে কারেন্ট জালকে কেন্দ্র করে হাসুয়ার কোপে মোস্তাকিম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ২টার

2026-09-03T15:53:24+00:00
2026-09-03T15:53:24+00:00
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর ধামইরহাটে কারেন্ট জালকে কেন্দ্র করে হাসুয়ার কোপে মোস্তাকিম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ২টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম শিবপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, কারেন্ট ও তৌড়া জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাবল ও হাসুয়া দিয়ে মোস্তাকিমকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে মোস্তাকিমের মা তাকে উদ্ধারের জন্য এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে তিনিও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মোস্তাকিম ও তার মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন। তার মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মোস্তাকিমের বোন বেলী খাতুন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম অবগত হলে তাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার ভোরে সাহাপুর আংগরত কলোনি এলাকা থেকে শিশু-সহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রতন (২২), পিতা-আব্দুল জলিল; ছাইদুল ইসলাম (২৪), পিতা-আব্দুল জলিল; এক শিশু (নাম প্রকাশ করা হয়নি), পিতা-আব্দুল জলিল; রোকেয়া বেগম (৫৫), স্বামী-আব্দুল জলিল; এবং জাকিয়া, স্বামী-ছাইদুল ইসলাম। তারা সবাই শিবপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: