কুড়িগ্রামে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। নিহতরা হলো-

2026-09-07T16:36:39+00:00
2026-09-07T16:36:39+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম 
প্রতীকী ছবি

কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামে নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত দুই শিশুর সম্পর্কের জেঠা আবু বক্কর জানান, সকাল ১১টার দিকে দুই শিশুসহ প্রতিবেশী আরেক শিশু ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। এ সময় সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। প্রতিবেশী শিশুটি কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে যায়।

পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন সিয়ামের মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুর থেকে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। এরপর পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: