চট্টগ্রামে শুক্রবার জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা, চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঐতিহাসিক জেএম সেন হল প্রাঙ্গণে ৭

2026-09-02T20:27:32+00:00
2026-09-02T20:27:32+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে শুক্রবার জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা, চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম 
সংগৃহীত ছবি
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঐতিহাসিক জেএম সেন হল প্রাঙ্গণে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) নগরের রহমতগঞ্জে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু।

তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় নগরের আন্দরকিল্লা চত্বর থেকে মহাশোভাযাত্রাটি শুরু হবে। শোভাযাত্রাটি লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, বোস ব্রাদার্স, ডিসি হিল ও চেরাগী পাহাড় হয়ে জেএম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রার শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন বাঁশখালী ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। শোভাযাত্রার উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

চার দিনব্যাপী আয়োজনের মধ্যে মাতৃ সম্মেলন, ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী নামসংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থাকছে। এসব অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, জাতিগত সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্যমূলক আইন বাতিল, সংখ্যালঘুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন এবং সাম্প্রদায়িক সহিংসতার বিচারসহ ১৫ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিও রয়েছে।

সংবাদ সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সিনিয়র সহসভাপতি লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, বিদ্যালাল শীল, বাবুল ঘোষ বাবুন, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম-সম্পাদক সুভাষ গুহ, সম্পাদকমণ্ডলীর সদস্য রতন আচার্য্য, উজ্জ্বল বরণ বিশ্বাস, জুয়েল চক্রবর্তী, এস প্রকাশ পাল, দিপ্তী দাশ, রাশেল চৌধুরীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: