টিকা কেন্দ্র থেকে ফেরার পথে লাশ হলেন স্বাস্থ্য সহকারী, সড়কের পাশে মিলল মরদেহ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আউয়াল শফি (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার

2026-09-02T17:55:34+00:00
2026-09-02T17:55:34+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টিকা কেন্দ্র থেকে ফেরার পথে লাশ হলেন স্বাস্থ্য সহকারী, সড়কের পাশে মিলল মরদেহ
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আউয়াল শফি (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নলুয়া–বাসাইল সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আউয়াল শফি উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, বেড়বাড়ী টিকা কেন্দ্রে দায়িত্ব পালন শেষে নলুয়ার দিকে যাওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মাথার মস্তিষ্কের অংশ তিনটি ভিন্ন স্থান থেকে উদ্ধার করে একত্র করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় এমন ঘটনা ঘটেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী যানবাহন ও চালককে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: