খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে কেসিসি, পরিচ্ছন্নতা ও মশক নিধনে জোর

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনায় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে খুলনা সিটি কর্পোরেশন

2026-09-02T20:18:47+00:00
2026-09-02T20:18:47+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে কেসিসি, পরিচ্ছন্নতা ও মশক নিধনে জোর
খুলনা সংবাদদাতা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম 
সংগৃহীত ছবি
খুলনায় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা রানার মাঠ ও আশপাশের এলাকায় কেসিসির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরবাসীকে নিজেদের বাড়িঘর ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাড়ি কিংবা আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অন্যতম ক্ষেত্র হওয়ায় এ বিষয়ে নাগরিকদের সচেতন ভূমিকা জরুরি।

কর্মসূচির অংশ হিসেবে মহেশ্বরপাশা রানার মাঠ ও সংলগ্ন এলাকায় মশক নিধন, বর্জ্য অপসারণ এবং পানি নিষ্কাশনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরে খালিশপুর থানা এলাকার বিহারী কলোনি ক্যাম্পেও ডেঙ্গু প্রতিরোধে একই ধরনের কর্মসূচি চালানো হয়। সেখানে মশক নিধনের পাশাপাশি জমে থাকা পানি নিষ্কাশন ও বর্জ্য অপসারণের কাজ করা হয়।

কেসিসির উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: