এনইসির নেতৃত্বে শফিক রেহমান ও মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) অন্তর্বর্তী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং আমার

2026-09-01T12:48:26+00:00
2026-09-01T12:48:26+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
এনইসির নেতৃত্বে শফিক রেহমান ও মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম 
ছবি : বাসস
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) অন্তর্বর্তী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ।

রাজধানীর একটি হোটেলে আজ অনুষ্ঠিত এনইসির প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তী সময়ের জন্য নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় সংগঠনটির গঠনতন্ত্রে প্রয়োজনীয় কয়েকটি সংশোধনী আনা হয় এবং উপস্থিত সম্পাদকরা তা অনুমোদন করেন।

সভায় সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর ‘নজরুল পদক’ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী সম্পাদকরা গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। দেশের বিভিন্ন অঞ্চলের সম্পাদকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করতে তিনি সবার সহযোগিতা চান।

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এনইসিকে ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। সম্পাদক ও সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং স্বাধীন সাংবাদিকতার স্বার্থে ঐক্য ধরে রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। প্রথম সাধারণ সভার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র অনুমোদনের মাধ্যমে এনইসি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম,মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, খোলা কাগজ সম্পাদক মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ভোরের বাংলা সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ এবং দি গ্লোবাল পোস্টের ড. মাহবুবুর রহমানসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা বক্তব্য দেন।

সভায় সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অঞ্চলের সম্পাদকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: