মক্কা প্যাক্টে সিদ্ধান্তে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

মক্কা প্যাক্ট নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন,

2026-09-01T12:21:48+00:00
2026-09-01T12:21:48+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মক্কা প্যাক্টে সিদ্ধান্তে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ পিএম 
মক্কা প্যাক্টে সিদ্ধান্তে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা প্যাক্ট নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এ বিষয়ে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

শামা ওবায়েদ বলেন, দেশের জন্য ক্ষতিকর বা অমঙ্গলজনক হতে পারে—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। মক্কা প্যাক্টের বিষয়টিও জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে সময় নিয়ে পর্যালোচনা করা হবে।

এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানায় আইপিইউ। পাশাপাশি সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী করা, সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে সংসদীয় কূটনীতি জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের তরুণ সংসদের অংশগ্রহণকেও ইতিবাচক হিসেবে দেখেছে আইপিইউ। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সহযোগিতা ও সমর্থন বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: