যশোরে ২৭ হাজার ইয়াবাসহ শার্শার মাদক কারবারি গ্রেপ্তার

শার্শা (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) দুপুর ২টা

2026-08-31T13:34:32+00:00
2026-08-31T13:34:32+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ শার্শার মাদক কারবারি গ্রেপ্তার
শার্শা (যশোর) সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৩৪ পিএম 
সংগৃহীত ছবি

যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রাত ৯টা ১৫ মিনিটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম রিপন যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একটি দল শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালায়। রোববার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে সিরাজুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: