অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।রোববার (৩০ আগস্ট)

2026-08-30T11:03:33+00:00
2026-08-30T11:03:33+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
দিনাজপুর প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:০৩ এএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ভারতের হিলি স্থলবন্দর বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় সেখানকার ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি এবং বাংলাদেশ থেকে ভারতে কোনো পণ্য আমদানি করা হবে না।

তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের এ কর্মসূচির কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধের কোনো প্রভাব যাত্রী পারাপারে পড়েনি। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

হঠাৎ এ সিদ্ধান্তে স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: