চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর

2026-08-28T15:22:40+00:00
2026-08-28T16:19:01+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:২২ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৪:১৯ পিএম
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন শিশু পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধারে তৎপর হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র দাস জানিয়েছেন, খবর পেয়ে নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: