খীপুরে ট্রাকের চাকায় পিষ্ট মা-মেয়ে, সড়কে ঝরল দুই প্রাণ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আখি (২২) ও তাঁর এক বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭

2026-08-27T20:56:18+00:00
2026-08-27T20:56:18+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
খীপুরে ট্রাকের চাকায় পিষ্ট মা-মেয়ে, সড়কে ঝরল দুই প্রাণ
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৫৬ পিএম 
প্রতীকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আখি (২২) ও তাঁর এক বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান আখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আখি তাঁর এক বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সখীপুরের পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়েন আখি ও তাঁর শিশু সন্তান। এ সময় তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সখীপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: