সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

সিংড়া (নাটোর) সংবাদ দাতা

সারাদেশ

নাটোরের সিংড়ায় চলনবিলের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।​বৃহস্পতিবার

2026-08-27T18:22:24+00:00
2026-08-27T18:22:24+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস
সিংড়া (নাটোর) সংবাদ দাতা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২২ পিএম 
সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস
নাটোরের সিংড়ায় চলনবিলের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নাটোর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম উপস্থিত থেকে এসব ক্ষতিকারক জাল জব্দ করেন এবং পরবর্তীতে তা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, একশ্রেণীর অসাধু জেলে ও ব্যবসায়ী চলনবিল অধ্যুষিত সিংড়ার জলাশয়গুলোতে চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই-এর একটি দল নিংইন এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাল উদ্ধার করে।

​অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, "চায়না দুয়ারি জাল আমাদের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই জালে অতি ক্ষুদ্র পোনা মাছ থেকে শুরু করে কোনো জলজ প্রাণীই রেহাই পায় না। চলনবিলের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন রূপসী চলনবিলে নিয়মিত এমন অভিযান পরিচালনা করবে।"


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: