লোডশেডিং নিয়ে সংসদে রুমিন: ‘টুকু আসে, টুকু যায়’

অনলাইন ডেস্ক

রাজনীতি

জ্বালানি সংকট, বিদ্যুৎ ও লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে

2026-08-27T18:20:56+00:00
2026-08-27T18:20:56+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
রাজনীতি
লোডশেডিং নিয়ে সংসদে রুমিন: ‘টুকু আসে, টুকু যায়’
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:২০ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি সংকট, বিদ্যুৎ ও লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘টুকু আসে, টুকু যায়—এ আসে, এই যায়। কতক্ষণ থাকে, তা-ও মানুষ বুঝতে পারে না।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের জন্য মানুষকে হাহাকার করতে হচ্ছে এবং অনেক এলাকায় গ্যাসও পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে সরকারের দেওয়া নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় নতুন কর্মসংস্থান তৈরি হবে কীভাবে, সে প্রশ্নও তোলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের মধ্যে আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি খাতের নিশ্চয়তা অন্যতম। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র জানা যায়। এ প্রসঙ্গে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য নিয়েও কটাক্ষ করেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সংসদে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা। তাঁর ভাষ্য, বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া কঠিন হয়ে পড়েছে। কয়েক দফা বেড়েছে ডিমের দাম। চালের দামও বেড়েছে, বিশেষ করে মিনিকেট চালের দাম নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

টিসিবির পণ্য নেওয়ার জন্য মানুষের দীর্ঘ লাইন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় এর চাপ আরও বাড়বে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: