কালিহাতীতে পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু, তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের পুকুরে সাঁতার কাটতে গিয়ে আশিক (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ

2026-08-27T17:32:54+00:00
2026-08-27T17:32:54+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালিহাতীতে পুকুরে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু, তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৩২ পিএম 
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের পুকুরে সাঁতার কাটতে গিয়ে আশিক (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আশিক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মাইদুল ইসলামের ছেলে। তার বাবা পরিবার নিয়ে কালিহাতী উপজেলার বল্লা পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের পুকুরে সাঁতার কাটতে নামে আশিক। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর পুকুর থেকে আশিকের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আশিকের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: