জনগণের সঙ্গে প্রতারণা করেনি বিএনপি, অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে: রিজভী

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে দলটি

2026-08-26T13:58:35+00:00
2026-08-26T13:58:35+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
রাজনীতি
জনগণের সঙ্গে প্রতারণা করেনি বিএনপি, অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে: রিজভী
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে দলটি কাজ করে যাচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সারা দেশে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। দলটি এখন জনগণের কাছে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের পর মানুষ ভয় ও রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে দেওয়া সব অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। নানা আলোচনা-সমালোচনা উপেক্ষা করে স্বচ্ছতার সঙ্গে কাজ করায় তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মানুষ খেয়ে-পরে শান্তিতে থাকতে চায়, আইনের শাসন নিশ্চিত দেখতে চায়। যে-ই অন্যায় করুক, অন্যায়কারীকে আইনের আওতায় আনতে হবে।

সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট সব সদস্য জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন রিজভী।

সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ না হলেও এখান থেকে আরও উত্তরণের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: