পুলিশকে আরও জনবান্ধব করা হবে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে ধীরে ধীরে আরও জনবান্ধব করে গড়ে তোলা হবে। তবে

2026-08-26T13:45:10+00:00
2026-08-26T13:45:10+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
রাজনীতি
পুলিশকে আরও জনবান্ধব করা হবে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে ধীরে ধীরে আরও জনবান্ধব করে গড়ে তোলা হবে। তবে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। দীর্ঘদিনের কাঠামোগত সংকট কাটিয়ে পুলিশ বাহিনীকে আধুনিক ও জনগণের সেবায় নিয়োজিত করতে সময় প্রয়োজন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে এমন কোনো অপরাধী পাওয়া যাবে না, যাকে পুলিশ গ্রেপ্তার করেনি। পুলিশের হারানো মনোবল এরই মধ্যে ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ৬ মাসে এমন কোনও অপরাধী পাওয়া যাবে না, যাকে পুলিশ গ্রেফতার করেনি। এই কৃতিত্ব পুলিশের। ইতোমধ্যে তাদের হারানো মনোবল ফিরে এসেছে। এই অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু সম্ভব নয়।

তিনি বলেন, সরকার যে আইনশৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তার সঙ্গে জনগণের উচ্চ প্রত্যাশাকেও বিবেচনায় নিতে হচ্ছে। সবকিছু একসঙ্গে মোকাবিলা করেই পুলিশ বাহিনীর সংস্কার ও আধুনিকায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে তাদের উদ্বুদ্ধ করার কার্যক্রম চলছে। এর সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন।

সাম্প্রতিক আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রামিসাসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আনা যাবে না। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করার চেষ্টা করছে।

এদিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ পৃথিবীতে এসেছেন। তাঁর নীতি ও আদর্শ অনুসরণ করা হলে বিশ্বে যুদ্ধ, সংঘাত ও অশান্তি অনেকটাই দূর করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিচালনায় এতে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: