কর্মকর্তা সংকটে অচল মদন উপজেলা, ভোগান্তিতে হাওরবাসী

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার হাওরবেষ্টিত মদন উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। নিয়মিত কর্মকর্তা না থাকায়

2026-08-24T17:27:48+00:00
2026-08-24T17:27:48+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কর্মকর্তা সংকটে অচল মদন উপজেলা, ভোগান্তিতে হাওরবাসী
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার হাওরবেষ্টিত মদন উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। নিয়মিত কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিয়ে চলছে একাধিক দপ্তর। এতে সরকারি সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদের আওতাধীন ১৭টি দপ্তরের মধ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রায় এক বছর, মহিলা বিষয়ক অধিদপ্তরে তিন বছর এবং মৎস্য অফিসে প্রায় এক বছর ধরে নিয়মিত কোনো কর্মকর্তা নেই। সমাজসেবা অফিসসহ আরও দুটি গুরুত্বপূর্ণ দপ্তরও দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

জানা যায়, এসব দপ্তরের দায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা। অতিরিক্ত দায়িত্বের কারণে তারা মাসে মাত্র দুই থেকে চার দিন মদন উপজেলায় অফিস করতে পারেন। ফলে নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

শুধু দপ্তর পর্যায়েই নয়, প্রশাসনের বিভিন্ন পর্যায়েও অতিরিক্ত দায়িত্বের চাপ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমকে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী মদনের পাশাপাশি আরও দুই উপজেলার দায়িত্বে রয়েছেন।

একইভাবে উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরও অন্য উপজেলার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। উপজেলা কৃষি, প্রাণিসম্পদ, সমবায় ও সহকারী শিক্ষা কর্মকর্তারাও পৃথক ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

এতে একদিকে কর্মকর্তাদের ওপর বাড়তি কাজের চাপ তৈরি হয়েছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের সরকারি সেবা। জরুরি প্রয়োজনে সেবা নিতে এসে অনেককে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। কাগজপত্রে স্বাক্ষর, প্রকল্পের বিল অনুমোদন, বিভিন্ন ভাতার আবেদনসহ নানা প্রশাসনিক কাজ আটকে থাকছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সরকারি কর্মকর্তা বলেন, নিজেদের দপ্তরের দায়িত্ব সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এর ওপর একাধিক দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের জন্য জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। আশা করছি, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

হাওর অধ্যুষিত মদন উপজেলায় দ্রুত শূন্য পদগুলোতে নিয়মিত কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, দীর্ঘদিন পদগুলো শূন্য থাকলে সরকারি সেবা আরও ব্যাহত হবে এবং জনভোগান্তি বাড়তে থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: