যে চরিত্রে মধুবালা, সেই ভূমিকায় সারা অর্জুন!

বিনোদন ডেস্ক

বিনোদন

মায়াবী চেহারা ও অভিনয় দক্ষতায় অল্প বয়সেই দর্শকের নজর কেড়েছেন সারা অর্জুন। এবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে পর্দায় হাজির

2026-08-23T19:22:25+00:00
2026-08-23T19:22:25+00:00
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বিনোদন
যে চরিত্রে মধুবালা, সেই ভূমিকায় সারা অর্জুন!
বিনোদন ডেস্ক
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:২২ পিএম 
সংগৃহীত ছবি
মায়াবী চেহারা ও অভিনয় দক্ষতায় অল্প বয়সেই দর্শকের নজর কেড়েছেন সারা অর্জুন। এবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় নির্মিতব্য মধুবালার বায়োপিকে সারাকেই দেখা যাবে বলে জানা গেছে।

বর্তমানে বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলছে। মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় সিনেমাটির শেষ গানের দৃশ্য ধারণ করা হচ্ছে। এই কাজ শেষ হওয়ার পর একই সেটে মধুবালার বায়োপিকের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, আগস্টের শেষ দিকে বায়োপিকের জন্য সেট পরিবর্তনের কাজ শুরু করবেন প্রোডাকশন ডিজাইনাররা। ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন সিনেমাটি পরিচালনা করবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর সারা অর্জুনকে নিয়ে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়। তবে অভিনয় জগতে তার পথচলা অনেক পুরোনো। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবী থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি।

এরপর তামিল, তেলেগু ও হিন্দি—তিন ভাষার চলচ্চিত্রেই অভিনয় করেছেন সারা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ে পরিণতিও এসেছে তার। এবার ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি তারকা মধুবালার চরিত্রে অভিনয়ের সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

মধুবালা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার সৌন্দর্য, অভিনয় ও পর্দার উপস্থিতি আজও দর্শকদের মুগ্ধ করে। ফলে এমন একটি ঐতিহাসিক চরিত্রে সারা অর্জুনকে কেমন দেখা যাবে, তা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: