হলিউডে গিয়ে যে তারকার নাম খুঁজলেন সাফা কবির

বিনোদন ডেস্ক

বিনোদন

হলিউডের বিখ্যাত ‘ওয়াক অব ফেম’-এ গিয়ে প্রিয় তারকা মাইকেল জ্যাকসনের স্মৃতিচিহ্নের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির।বর্তমানে যুক্তরাষ্ট্রে

2026-08-22T18:05:23+00:00
2026-08-22T18:05:23+00:00
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বিনোদন
হলিউডে গিয়ে যে তারকার নাম খুঁজলেন সাফা কবির
বিনোদন ডেস্ক
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:০৫ পিএম 
সংগৃহীত ছবি
হলিউডের বিখ্যাত ‘ওয়াক অব ফেম’-এ গিয়ে প্রিয় তারকা মাইকেল জ্যাকসনের স্মৃতিচিহ্নের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ভ্রমণে রয়েছেন এই অভিনেত্রী। ভ্রমণের অংশ হিসেবে লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ঐতিহাসিক ‘ওয়াক অব ফেম’ ঘুরে দেখেন তিনি।

বিশ্বের অসংখ্য খ্যাতনামা তারকার নাম খোদাই করা এই স্থানে সাফার আগ্রহ ছিল বিশেষ একজনকে ঘিরে, পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন।

শনিবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন সাফা কবির। ছবিতে হলুদ পোশাকে মাইকেল জ্যাকসনের তারকা-চিহ্নের পাশে বসে থাকতে দেখা যায় তাকে। ছবিতে তার মুখে ছিল উচ্ছ্বাস ও আনন্দের ছাপ।

প্রিয় তারকার নাম খুঁজে পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাফা লিখেছেন, মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি ধরে রাখতে চেয়েছেন তিনি। ‘ওয়াক অব ফেম’-এ পৌঁছানোর পর যে নামটি প্রথমে খুঁজছিলেন, সেটি ছিল মাইকেল জ্যাকসনের। শেষ পর্যন্ত নামটি দেখতে পেয়ে তার হৃদয় আনন্দে ভরে যায়।

সাফার ভাষায়, এটি তার জন্য সত্যিই স্মরণীয় একটি মুহূর্ত।

এদিকে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় কিছুটা কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। বড় উৎসবকেন্দ্রিক আয়োজনে মাঝেমধ্যে নাটকে দেখা গেলেও নিয়মিত অভিনয়ে তার ব্যস্ততা কিছুটা কমেছে।

সর্বশেষ কোরবানির ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো নাটক বা ওয়েবভিত্তিক কাজের ঘোষণা এখনো আসেনি।

অভিনয়ের ব্যস্ততা কিছুটা কমিয়ে বর্তমানে ভ্রমণ ও ব্যক্তিগত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সেই ভ্রমণের স্মৃতিতে এবার যোগ হলো হলিউডের ‘ওয়াক অব ফেম’-এ প্রিয় শিল্পী মাইকেল জ্যাকসনের নামের পাশে কাটানো বিশেষ এক মুহূর্ত।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: