ঢাকার প্রধান সড়কে বসছে স্মার্ট লাইট, বদলে যাবে নগরীর রাতের চেহারা

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও নগরীর সৌন্দর্যবর্ধনে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল স্থাপন

2026-08-23T18:41:00+00:00
2026-08-23T18:41:00+00:00
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
রাজধানী
ঢাকার প্রধান সড়কে বসছে স্মার্ট লাইট, বদলে যাবে নগরীর রাতের চেহারা
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও নগরীর সৌন্দর্যবর্ধনে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ি গোলচত্বর এলাকায় ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্থাপিত স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা নগরীকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি স্থাপিত ডেকোরেটিভ পোল ও স্মার্ট লাইটের রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। তবে নগরীর সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

শফিকুল ইসলাম খান আরও বলেন, ডিএনসিসির নির্বাচনী অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। সম্মিলিতভাবে কাজ করে রাজধানীকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: