আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন ভূঁইয়া

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৯ নম্বর হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি নেতা

2026-08-23T16:24:32+00:00
2026-08-23T16:25:35+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন ভূঁইয়া
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৪:২৫ পিএম
আড়াইহাজার উপজেলার ৯ নম্বর হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি নেতা মো. জাকির হোসেন ভূঁইয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৯ নম্বর হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি নেতা মো. জাকির হোসেন ভূঁইয়ার নাম আলোচনায় এসেছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন জাকির হোসেন ভূঁইয়া। বর্তমানে তিনি হাইজাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ও আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, হাইজাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয় সরকার ব্যবস্থায়ও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত হাইজাদী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওই সময়ে নাগরিক সেবা, স্থানীয় সমস্যা সমাধান ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় জাকির হোসেন ভূঁইয়া। মাদকবিরোধী সচেতনতা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানান স্থানীয়রা।

নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। ভোটারদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাসও দিচ্ছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক সেবা আরও সহজ ও স্বচ্ছ করা, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রাস্তাঘাটসহ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন জাকির হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে হাইজাদী ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে হাইজাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক ও স্থানীয় সরকার ব্যবস্থায় কাজের অভিজ্ঞতার কারণে চেয়ারম্যান পদে জাকির হোসেন ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: