নতুন মন্ত্রীর প্রথম দিনেই চমক, বিমান-পর্যটন খাতে গতি আনতে বড় পরিকল্পনা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। মন্ত্রণালয় ও

2026-08-23T15:15:39+00:00
2026-08-23T15:46:01+00:00
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জাতীয়
নতুন মন্ত্রীর প্রথম দিনেই চমক, বিমান-পর্যটন খাতে গতি আনতে বড় পরিকল্পনা
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:১৫ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৩:৪৬ পিএম
সংগৃহীত ছবি
নতুন নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাকে নিজের প্রথম কাজ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

পরে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান তিনি।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা একটি টিম তৈরি করে মন্ত্রণালয়ের কাজগুলো এগিয়ে নিতে চাই।’

মন্ত্রণালয়ের কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকতে সপ্তাহে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর ভাষায়, মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাই হবে তাঁর প্রথম কাজ।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা থাকবে, তেমনি দায়িত্বে অবহেলা বা খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও থাকবে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে প্রচলিত আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির ‘সফট ওপেনিং’ করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ বিষয়ে জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। একই সঙ্গে বিমানের বহরে শিগগিরই ১০টি লিজ নেওয়া বিমান যুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে রশিদুজ্জামান মিল্লাত বলেন, পাবনার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে সেখানে শিগগিরই ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে নতুন করে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বগুড়া বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের (Feasibility Study) কাজ চলছে বলেও জানান তিনি। আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন নতুন মন্ত্রী।

মতবিনিময় সভার শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: