রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন
ভোরের ডাক ডেস্ক
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির
রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:২৮ পিএম
রবিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।
এর আগে গত শুক্রবার তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। পরদিন শনিবার তাকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮