ওমরাহ পালনে আসিফ মাহমুদ, সঙ্গে এনসিপির আরও কয়েক নেতা

অনলাইন ডেস্ক

রাজনীতি

পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব

2026-08-22T19:01:41+00:00
2026-08-22T19:01:41+00:00
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
রাজনীতি
ওমরাহ পালনে আসিফ মাহমুদ, সঙ্গে এনসিপির আরও কয়েক নেতা
অনলাইন ডেস্ক
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:০১ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে দলের কয়েকজন নেতা ও অন্যান্য সফরসঙ্গী ছিলেন।

বৃহস্পতিবার রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছানোর পর ওমরাহ পালন করেন আসিফ মাহমুদ। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।

শনিবার দুপুরে দলটির পক্ষ থেকে আসিফ মাহমুদের ওমরাহ পালনের বিষয়টি জানানো হয়। ওমরাহ পালনের সময় সফরসঙ্গীরা দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

ওমরাহ শেষে এনসিপির নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।

বর্তমানে মক্কায় অবস্থান করছেন তিনি। পরবর্তী সময়ে মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ৩০ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে আসিফ মাহমুদের।

এর আগে বৃহস্পতিবার দুপুরের একটি ফ্লাইটে স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এনসিপির এই নেতা।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: