বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব হিসেবে দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদকে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে দলের কো-চেয়ারম্যান হিসেবে আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খানকে নিযুক্ত করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর খিলগাঁওয়ে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, কামরুল হুদা, আলহাজ সেলিম মাস্টার ও ব্যারিস্টার জুবায়ের হায়দার।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজামুদ্দিন সরকার, এটিএম মাইনুল হক, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্যসচিব মেহেদী হাসান সভায় উপস্থিত ছিলেন।