ভারত সফর নিয়ে নতুন বার্তা, কী বললেন শফিকুর রহমান?

রাজশাহী সংবাদদতা

রাজনীতি

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা

2026-08-21T18:23:37+00:00
2026-08-21T18:23:37+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
রাজনীতি
ভারত সফর নিয়ে নতুন বার্তা, কী বললেন শফিকুর রহমান?
রাজশাহী সংবাদদতা
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম 
রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে কথা বলছেন ডা. শফিকুর রহমান
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। প্রতিবেশী দেশ ভারত সফরেও কোনো বাধা নেই। তবে সেই সফর হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বাংলাদেশের মানুষ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক চায়। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুস বাণিজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেন। এখন দেখার বিষয়, সরকার এসব বন্ধ করতে কতটা উদ্যোগী হয়।

জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের আস্থা অর্জনের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, কোনোভাবেই যেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে।

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও শূরা কমিটির নেতারাও এতে অংশ নেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক রোকন সদস্য উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: