উচ্চ শব্দে গান, গৃহবধূর দাঁত ভাঙার পর গরম কাস্তের ছ্যাঁকা!

জয়পুরহাট সংবাদদাতা

সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রী মাছুদা বেগমকে (২৭) মারধর ও নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসান শাপলার বিরুদ্ধে। গুরুতর আহত

2026-08-22T18:49:40+00:00
2026-08-22T18:49:40+00:00
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সারাদেশ
উচ্চ শব্দে গান, গৃহবধূর দাঁত ভাঙার পর গরম কাস্তের ছ্যাঁকা!
জয়পুরহাট সংবাদদাতা
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম 
গ্রেপ্তার মেহেদী হাসান শাপলা। ছবি: সংগৃহীত
জয়পুরহাটের কালাইয়ে স্ত্রী মাছুদা বেগমকে (২৭) মারধর ও নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসান শাপলার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় আট দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মাছুদার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বছির মন্ডল বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর শুক্রবার রাতেই অভিযুক্ত স্বামী মেহেদী হাসান শাপলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মেহেদী হাসান শাপলা কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা গ্রামের মৃত আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে। নিহত মাছুদা বেগম ক্ষেতলাল উপজেলার দাশড়া খাঁপাড়ার মৃত দিলবর মন্ডলের মেয়ে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মেহেদী হাসান ও মাছুদা বেগমের বিয়ে হয়। তাঁদের ১৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে তাঁদের বিচ্ছেদ হয়। পরে প্রায় এক বছর পর আবারও তাঁরা বিয়ে করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৪ আগস্ট দুপুরে তাঁদের মেয়ে বাড়িতে না থাকার সুযোগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এ সময় যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান ছেড়ে দেন মেহেদী হাসান। পরে প্লায়ার্স দিয়ে তাঁর মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর গরম কাস্তে দিয়ে তাঁর হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় মাছুদাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একই দিন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই ও মামলার বাদী বছির মন্ডল বলেন, তাঁর বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্র নাথ সিংহ বলেন, চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মাছুদা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই হত্যা মামলা করেছেন। মামলার পর শুক্রবার রাতেই নিহতের স্বামীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: