বছরেও নির্মাণ হয়নি সড়ক, ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জ পৌরসভার বকজুরি এলাকায় সড়ক নির্মাণের জন্য প্রায় দুই বছর আগে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ

2026-08-22T18:40:03+00:00
2026-08-22T18:40:03+00:00
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সারাদেশ
বছরেও নির্মাণ হয়নি সড়ক, ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৪০ পিএম 
বছরেও নির্মাণ হয়নি সড়ক, ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা
মানিকগঞ্জ পৌরসভার বকজুরি এলাকায় সড়ক নির্মাণের জন্য প্রায় দুই বছর আগে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। বর্ষার পানি ও কাদা জমে চলাচল আরও কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বকজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অনেক শিশুকে পুকুরের পাড় ঘেঁষে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি বকজুরি, মালঞ্চসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রায় দুই বছর আগে নির্মাণকাজের জন্য সড়কটি খুঁড়ে ফেলা হয়। কিন্তু কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় বর্তমানে কোথাও সরু, কোথাও কাদাযুক্ত হয়ে পড়েছে সড়কটি। বৃষ্টির সময় বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে শিক্ষার্থীদের পিছলে পড়ে আহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

একাধিক অভিভাবক বলেন, শিশুদের বিদ্যালয়ে পাঠানোর সময় তাঁরা দুশ্চিন্তায় থাকেন। বৃষ্টির দিনে রাস্তার অবস্থা এতটাই খারাপ থাকে যে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে চায় না। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে বলে তাঁদের অভিযোগ।

বকজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, বৃষ্টির সময় সড়কটি দিয়ে শিক্ষার্থীদের চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। শিশুরা কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসে। অনেক সময় তাদের পোশাক ও বই-খাতা নষ্ট হয়ে যায়। শিক্ষক ও অভিভাবকদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

মানিকগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ প্রকল্পটির কাজ পেয়েছে কামরুল অ্যান্ড ব্রাদার্স। প্রকল্পের প্রায় ৩৪ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে মূল ঠিকাদার বর্তমানে অনুপস্থিত থাকায় কাজ বন্ধ রয়েছে। তাঁর প্রতিনিধিদের সঙ্গে পৌর কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে পৌরসভা।

এদিকে পৌর কর্তৃপক্ষের দাবি, ঠিকাদারের প্রতিনিধিদের মাধ্যমে কাজ শুরু করে শেষ করার জন্য একাধিকবার বলা হয়েছে। এরপরও কাজ শুরু না করায় সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখন কাজ শুরু করলে গুরুত্বের সঙ্গে শেষ করতে হবে। অন্যথায় কাজ বাতিলের উদ্যোগ নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: