চট্টগ্রামে মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে এক সাবেক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। শনিবার (২২

2026-08-22T18:15:50+00:00
2026-08-22T18:15:50+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:১৫ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে এক সাবেক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। শনিবার (২২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহত শাহিদ হোসেন (৪৫) হাজীপাড়া এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি সাবেক ব্যাংক কর্মকর্তা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিদের দুই সন্তান রয়েছে। তার স্ত্রী শারমিন আকতার বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে হাজীপাড়ার ‘ইমাম হোসেনের বাড়ি’র ড্রয়িং রুমে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালান শাহিদ। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শাহিদকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী শারমিন আকতার বলেন, হঠাৎ ড্রয়িং রুম থেকে বিকট শব্দ শুনে সেখানে গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সংসারে স্বাভাবিক দাম্পত্য কলহ থাকলেও এমন কোনো ঘটনা ঘটবে, তা তিনি ভাবতে পারেননি।

তিনি বলেন, ‘ওর কাছে গুলি আছে জানলে আগেই সরিয়ে ফেলতাম। ও আমাদের ফেলে চলে গেছে। আমাদের দুটি সন্তান রয়েছে, আমিও সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তিনি আমাদের এভাবে ফেলে চলে যাবেন, তা ভাবতেও পারছি না।’

ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: